× UCB Sticker Card
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৭:১৯ এএম

সৌদির চমক, শেষ মুহূর্তে হার এড়াল উরুগুয়ে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৭:১৯ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত তিন পয়েন্ট পাওয়া হলো না সৌদি আরবের। ম্যাচের অধিকাংশ সময় চাপ সামলেও শেষ দিকে গোল হজম করে উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মধ্যপ্রাচ্যের দলটি।

মঙ্গলবার (১৬ জুন) ভোরে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এইচ’ গ্রুপের ম্যাচে প্রথমে এগিয়ে যায় সৌদি আরব। তবে শেষ দিকে মাক্সি আরাউহোর গোলে সমতায় ফেরে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় উরুগুয়ে। প্রথম পাঁচ মিনিটেই মাক্সি আরাউহোর শটে গোলের সুযোগ তৈরি হলেও সৌদি গোলরক্ষক মোহামেদ আল-ওয়াইস তা প্রতিহত করেন। এরপরও দীর্ঘ সময় চাপ ধরে রাখে দক্ষিণ আমেরিকার দলটি, তবে সৌদির রক্ষণভাগ ভাঙতে পারেনি।

প্রথমার্ধের শেষ দিকে পাল্টা আক্রমণে ভয়ংকর হয়ে ওঠে সৌদি আরব। ৩৮ মিনিটে আল আমরির জোরালো শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। তবে তিন মিনিট পর আর রক্ষা হয়নি।

৪১ মিনিটে কর্নার থেকে হাসান আল তামবাক্তির হেড মুসলেরা ঠেকালেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফিরতি বলে দ্রুত ঝাঁপিয়ে পড়ে বল জালে জড়িয়ে দেন আল নাসরের ডিফেন্ডার আল আমরি। তাতেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সৌদি আরব।

দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে উরুগুয়ে। একের পর এক আক্রমণ চালালেও সৌদি গোলরক্ষক আল-ওয়াইস ছিলেন দুর্ভেদ্য। ৬০ মিনিটে মানুয়েল উগার্তের দূরপাল্লার শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন তিনি, বল গিয়ে লাগে পোস্টে।

তবে শেষ পর্যন্ত ৮০ মিনিটে সমতায় ফেরে উরুগুয়ে। ফেদেরিকো ভিনাসের হেড আল-ওয়াইস ফিরিয়ে দিলেও বল চলে যায় বক্সের বাঁ পাশে থাকা মাক্সি আরাউহোর কাছে। সেখান থেকে দুরূহ কোণ থেকে নেওয়া শক্তিশালী শটে জালের ঠিকানা খুঁজে নেন তিনি।

গোলের পর জয়ের জন্য আরও আক্রমণ বাড়ায় উরুগুয়ে। কিন্তু সৌদি গোলরক্ষক আল-ওয়াইস একের পর এক সেভ করে দলকে ম্যাচে রাখেন। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ফেদেরিকো ভালভের্দের জোরালো শটও দারুণ নৈপুণ্যে প্রতিহত করেন তিনি।

শেষ পর্যন্ত সৌদির দৃঢ় রক্ষণ ও আল-ওয়াইসের অনবদ্য পারফরম্যান্সের সামনে উরুগুয়ের আক্রমণভাগ পুরোপুরি সফল হতে পারেনি। ফলে ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি, আর দুই দলই মাঠ ছাড়ে এক পয়েন্ট নিয়ে।

Link copied!