× UCB Sticker Card
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৫:৩৮ এএম

হত্যা মামলায় অধ্যাপক আবুল বারকাতের জামিন নামঞ্জুর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৫:৩৮ এএম

হত্যা মামলায় অধ্যাপক  আবুল বারকাতের  জামিন নামঞ্জুর

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাতের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার  ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন এ আদেশ দেন। আদালতে ড. আবুল বারকাতের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ৭ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় আপিল বিভাগ থেকে জামিন পান ড. আবুল বারকাত। পাসপোর্ট আদালতে জমা দেওয়ার শর্তে তাকে জামিন দেওয়া হয়।

তবে ওইদিনই গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা জোনাল টিমের পরিদর্শক (ইন্সপেক্টর) আমজাদ হোসেন তালুকদার এ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ১৪ জুন দিন ধার্য করেন। শুনানি শেষে গত রোববার এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নীলক্ষেত এলাকায় গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ আসামি করা হয় ১৩০ জনকে।

তদন্তে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে আবেদনে বলা হয়, ঘটনার দিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগ-সমর্থকদের আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছিলেন ড. আবুল বারকাত।

গত বছরের ১০ জুলাই রাতে ধানমন্ডির ৩ নম্বর সড়কের বাসা থেকে ড. আবুল বারকাতকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। জনতা ব্যাংক থেকে অ্যাননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা ঋণ জালিয়াতি ও আত্মসাতের মামলায় পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।

 

রূপালী বাংলাদেশ

Link copied!