বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় খরিপ-১ মৌসুমে রোপা আমন, গ্রীষ্মকালীন পেঁয়াজ ও হাইব্রিড মরিচের উৎপাদন বাড়াতে ২ হাজার ৪৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে প্রণোদনা সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান। উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা সালমা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল ইসলাম নাহিদ ও যারীন তাসনিম নিলয়, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন