মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উপজেলা ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় আরও এক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। গত রোববার রাত ৮টার দিকে উপজেলার টেপড়া এলাকার একটি পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফয়েজ আহমেদ (৩২) উপজেলার শিবরামপুর এলাকার ফরহাদ আলী আহমেদের ছেলে। তিনি শিবালয় উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং সজীব ওয়াজেদ জয় পরিষদের উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে পরিচিত। অপর গ্রেপ্তারকৃত জিগির আলী (৩৬) একই এলাকার মৃত তফসের আলীর ছেলে। গতকাল সোমবার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মানবেন্দ্র বালো স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন