টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের প্রযুক্তিজ্ঞান বৃদ্ধি ও সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতন করার লক্ষ্যে ‘এআই ও সাইবার সিকিউরিটি সচেতনতামূলক প্রশিক্ষণ’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সহযোগিতা করে মধুপুর উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি অফিসার আব্রারুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন এবং জাতীয় সাইবার সিকিউরিটি এজেন্সির পরিচালক (অপারেশনস-২) মো. হোসেন বিন আমিন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন