শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর-উত্তম) ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে বাগেরহাট শহরের দড়াটানা ব্রিজের নিচে শহর রক্ষা বাঁধ এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল, বাগেরহাট জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল বাগেরহাট জেলা শাখার সভাপতি সরদার মো. রেজাউল কবির রতন এবং সাধারণ সম্পাদক মো. জাহিদ বালি। এ সময় উপস্থিত ছিলেন কর্মজীবী দলের মহিলা সভাপতি ফাতেমা পান্না, সদর থানা নেত্রী তাসলিমা বেগম, বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার এবং পৌর যুবদলের সদ্যঃসাবেক আহ্বায়ক সর্দার জসিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন