গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ডা. আবদুল্লাহ আল মামুনের পদোন্নতিজনিত বদলি উপলক্ষে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা প্রাণিসম্পদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আতিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. মাসুদ মনোয়ার হোসেন (ডিভিএম), ডা. মাহবুব (ডিভিএম), ডা. রুমান (নারিশ), কাপাসিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি শফিকুল আলম সবুজ, অ্যাগ্রো ভেটেরিনারি রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা এবং স্থানীয় ডেইরি ও পোলট্রি খামারিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা বেলায়েত হোসেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন