× UCB Sticker Card
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৬:৩৬ এএম

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ১২ রাউন্ড গুলি ও একটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ কাকন বাহিনীর সদস্য এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ভেড়ামারা থানা পুলিশ। গত রবিবার রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পদ্মা নদীর পাড় রায়টা পাথরঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মমিনুল হক ওরফে সওদাগর (৪৫)। তিনি ওই এলাকার মো. ইনার আলী ম-লের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার ওসি জাহেদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সওদাগরের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ১২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

 

রূপালী বাংলাদেশ

Link copied!