× UCB Sticker Card
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৬:৪৭ এএম

শান্তি চুক্তির মাঝেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ২৭

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৬:৪৭ এএম

শান্তি চুক্তির মাঝেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ২৭

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন শান্তি চুক্তির ঘোষণা এলেও লেবাননে থামেনি রক্তপাত। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় দেশটিতে অন্তত ২৭ জন নিহত এবং ৬৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৭৮৩ জনে। আহত হয়েছেন ১১ হাজার ৬৯৯ জন। বৈরুতের দক্ষিণ উপকণ্ঠের কুবেইরি এলাকায় এক হামলায় দুই নারীসহ তিনজন নিহত এবং ১৬ জন আহত হন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দক্ষিণাঞ্চলের খিয়াম, কাফার তিবনিত ও নাবাতিহ আল-ফাওকাসহ বিভিন্ন এলাকায় বিমান হামলা, ড্রোন আক্রমণ এবং গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

কাফার তিবনিতে একটি গাড়ি লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। অন্যদিকে, তেহরানের দাবি অনুযায়ী নতুন চুক্তিতে লেবাননে সামরিক অভিযান বন্ধের শর্ত থাকলেও তা মানতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করে জানিয়েছেন, লেবানন-সংক্রান্ত কোনো শর্তে তারা বাধ্য নয়। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, লেবানন, সিরিয়া ও গাজায় ইসরায়েলি বাহিনী অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, লেবাননের ঘটনাকে কেন্দ্র করে ইরান হামলা চালালে তার জবাব দেওয়া হবে পূর্ণ শক্তিতে। শান্তির আলোচনার মধ্যেও মধ্যপ্রাচ্যে সংঘাতের এই নতুন বাস্তবতা প্রমাণ করছে, কূটনৈতিক উদ্যোগের চেয়ে এখনো যুদ্ধের ভাষাই যেন বেশি উচ্চকিত।

 

রূপালী বাংলাদেশ

Link copied!