বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) নতুন মহাপরিচালক (রুটিন দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন বিজ্ঞানী ড. মো. মনজুরুল কাদির। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে কৃষি মন্ত্রণালয়। এর আগে তিনি বারির পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) হিসেবে দায়িত্ব পালন করেন।
ড. মো. মনজুরুল কাদির ১৯৯২ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগ দেন। এরপর তিনি ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং পরিচালক হিসেবে পদোন্নতি পান। তিনি বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় থেকে ২০০৯ সালে ওয়েলসিড ব্রিডারের (রেপসিড অ্যান্ড গ্রাউন্ডনাট) ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে যোগদানের উদ্দেশ্যে আমেরিকা, ভারত, নেদারল্যান্ডস, স্পেন, থাইল্যান্ড, কেনিয়া ও ভিয়েতনাম ভ্রমণ করেছেন তিনি। এ ছাড়া দেশি-বিদেশি বিজ্ঞানবিষয়ক বিভিন্ন জার্নালে তার প্রবন্ধ নিয়মিত প্রকাশ হয়ে আসছে।
ড. মো. মনজুরুল কাদির ১৯৬৮ সালে জামালপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন