× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০১:৪৮ এএম

বিশ্বে ৪৫ লাখ মানুষ রাষ্ট্রহীন, এর মধ্যে ১৮ লাখ রোহিঙ্গা

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০১:৪৮ এএম

বিশ্বে ৪৫ লাখ মানুষ রাষ্ট্রহীন, এর মধ্যে ১৮ লাখ রোহিঙ্গা

বিশ্বজুড়ে রাষ্ট্রহীন মানুষের সংকট ক্রমেই গভীর হচ্ছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার সর্বশেষ বৈশ্বিক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের মোট রাষ্ট্রহীন জনগোষ্ঠীর প্রায় ৪১ শতাংশই রোহিঙ্গা।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিশ্বে আনুমানিক ৪৫ লাখ মানুষ রাষ্ট্রহীন অবস্থায় জীবনযাপন করছেন। এর মধ্যে প্রায় ১৮ লাখ রোহিঙ্গার কোনো স্বীকৃত নাগরিকত্ব নেই। তাদের বড় একটি অংশ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছেন। নাগরিকত্ব না থাকায় তারা শিক্ষা, কর্মসংস্থান ও মৌলিক অধিকারের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার মুখোমুখি হচ্ছেন। প্রতিবেদনে রোহিঙ্গা সংকটকে বিশ্বের অন্যতম দীর্ঘস্থায়ী শরণার্থী সংকট হিসেবে উল্লেখ করা হয়েছে। নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের কোনো বাস্তব সুযোগ না থাকায় বছরের পর বছর ধরে তারা শরণার্থী জীবন কাটাচ্ছেন। এতে আরও বলা হয়েছে, বিশ্বব্যাপী প্রতি ১০ জন শরণার্থীর মধ্যে প্রায় ৭ জন দীর্ঘস্থায়ী সংকটের মধ্যে রয়েছেন। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গারা এর অন্যতম বড় উদাহরণ।

মিয়ানমারে চলমান সংঘাত, বৈষম্য ও সহিংসতার কারণে নতুন করে বাস্তুচ্যুতি অব্যাহত রয়েছে। চলতি বছরেই দেশটি থেকে আরও এক লাখ ৬৫ হাজারের বেশি মানুষ দেশত্যাগে বাধ্য হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের মতে, বিশ্বজুড়ে রাষ্ট্রহীন ও বাস্তুচ্যুত মানুষের মধ্যে রোহিঙ্গারাই সবচেয়ে বড় জনগোষ্ঠী। টেকসই সমাধান এবং নিরাপদ প্রত্যাবাসনের অভাবে তাদের সংকট দিন দিন আরও জটিল হয়ে উঠছে।

রূপালী বাংলাদেশ

Link copied!