× UCB Sticker Card
রবিবার, ২১ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০৩:০৫ এএম

অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০৩:০৫ এএম

অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা

অচিরেই হলিউডের প্রথমসারির তারকা অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে একই ফ্রেমে দেখা যেতে পারে বলিউড তথা গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়াকে। সম্প্রতি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও আন্তর্জাতিক প্রজেক্ট নিয়ে কথা বলার সময় অস্কারজয়ী এই অভিনেত্রীর সঙ্গে কাজ করার এক বড়সড় ইঙ্গিত দিয়েছেন পিগি চপস।

এক সাক্ষাৎকারে ৪৩ বছর বয়সি প্রিয়াঙ্কা জানান যে, তিনি ৫১ বছর বয়সি জোলির সঙ্গে একটি নতুন প্রজেক্টে হাত মেলাতে চলেছেন। তবে এই কাজটির বিস্তারিত তথ্য নিয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী। এটি কোনো সিনেমা, বিজ্ঞাপনী প্রচার নাকি কোনো সমাজকল্যাণমূলক উদ্যোগÑ সে বিষয়ে এখনই খোলসা করতে চাননি তিনি।

এই খবরটি সামনে আসতেই দুই বিশ্বখ্যাত তারকাকে একসঙ্গে দেখার জন্য অনুরাগী মহলে উন্মাদনা তুঙ্গে উঠেছে। প্রিয়াঙ্কা খুব শিগগিরই অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গেও একটি নতুন প্রজেক্টের কাজ শুরু করতে চলেছেন, তবে তার মাঝেই জোলির নাম আসায় চারদিকে গুঞ্জন শুরু হয়েছে।

সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা হলিউডের সেই নারীদের কথা উল্লেখ করেন, যারা তাকে অনুপ্রাণিত করেন। পেনালোপে ক্রুজ এবং সালমা হায়েকের পাশাপাশি তিনি অ্যাঞ্জেলিনা জোলির নামও নেন, যার ক্যারিয়ারকে তিনি গভীরভাবে শ্রদ্ধা করেন। তাদের নিজের বন্ধু এবং আদর্শ হিসেবে বর্ণনা করে প্রিয়াঙ্কা বিনোদন জগতে তাদের অনবদ্য কাজ ও দীর্ঘস্থায়ী প্রভাবের ভূয়সী প্রশংসা করেন।

এই যৌথ প্রজেক্টের বিস্তারিত তথ্য এখনো পর্দার আড়ালে থাকলেও, ‘দেশিগার্ল’ প্রিয়াঙ্কার এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে খুব শিগগিরই দর্শক কোনো হাই-প্রোফাইল আন্তর্জাতিক প্রজেক্টে এই দুই তারকাকে এক সঙ্গে ম্যাজিক তৈরি করতে দেখতে চলেছেন।

 

রূপালী বাংলাদেশ

Link copied!