কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছে আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডি সংগঠন। গতকাল রোববার বেলা ১১টায় নীলফামারী ডিসি অফিস মোড়ে সংগঠনটির উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সংগঠনের সদর উপজেলা সভাপতি মো. শহিদুল ইসলাম আলুর, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব এবং কিশোরগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক রোকুনুজ্জামান রিপন। মানববন্ধনে বক্তারা বলেন, চলতি বছর দেশে আলুর বাম্পার ফলন হলেও কৃষকরা উৎপাদিত আলুর ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এর মধ্যে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় কৃষক ও ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন