× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৬:৫৮ এএম

বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৬:৫৮ এএম

বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বাড়ির পেছনের একটি পরিত্যক্ত ডোবার পানিতে ডুবে তহুরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কাজীপুরা গ্রামে বাড়ির পেছনের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তহুরা বেগম উপজেলার কাজীপুরা গ্রামের ইসমাইল হোসেন ওরফে ধলার স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, তহুরা বেগম দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। বুধবার সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে দেখতে না পেয়ে আত্মীয়স্বজন ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর বাড়ির পেছনের একটি পরিত্যক্ত ডোবায় তার জুতা ও ওড়না ভাসতে দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে ডোবায় নেমে তাকে উদ্ধার করলে দেখা যায় তিনি মৃত।

রূপালী বাংলাদেশ

Link copied!