ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

এসবিএসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০২:০৫ এএম

এসবিএসি ব্যাংক পিএলসির অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০২৬-এ প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান। গতকাল শনিবার রাজধানীর হোটেল ল্যা মেরিডিয়ান ঢাকায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস এম মঈনুল কবীরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ নাজমুল হক, মোহাম্মদ মাহবুবুর রহমান এফসিএমএ, এ কে এম দেলাওয়ার হুসেন এফসিএমএ, ইমরুল আনোয়ার, মেজর (অব.) আবু ফাতেহ মো. বশিরুর রহমান, স্বতন্ত্র পরিচালক প্রফেসর মো. মাকসুদুর রহমান সরকার এফসিএমএ এবং জিয়াউর রহমান জিয়া এফসিএ প্রমুখ।