কালিয়াকৈরে আছিয়া খাতুন স্মৃতি আইডিয়াল বৃত্তি, সরকারি প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক অধ্যাপক শহিদুল ইসলাম। সফিপুর আইডিয়াল পাবলিক কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষা জাতির মেরুদ- উল্লেখ করে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান বক্তারা।

