ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ইয়াবাসহ দুই হিজড়া গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৩:৪৬ এএম

ময়মনসিংহে ২ হাজার ৫৫ পিস ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা এলাকার আব্দুল মতিনের ছেলে কালাচান মিয়া ওরফে সুরভী (২৬), নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আব্দুল আজিদের ছেলে রতন মিয়া ওরফে রতনা (৪৯)। শুক্রবার উপপরিদর্শক আল মসুদ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। পরে তাদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর শম্ভুগঞ্জ চর পুলিয়ামারী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।