ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

চট্টগ্রামে এনআরবিসি ব্যাংকের ব্যাবসায়িক কৌশল ও প্রবৃদ্ধিবিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০২:০৬ এএম

এনআরবিসি ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের শাখা ও উপশাখাগুলোর ব্যাবসায়িক কৌশল ও প্রবৃদ্ধিবিষয়ক পর্যালোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও  ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদার, চট্টগ্রাম জোনের প্রধান কাজী মো. সাফায়েত কবীরসহ শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা এবং স্থানীয় ব্যাবসায়িক নেতারা উপস্থিত ছিলেন।