ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০২:০৯ এএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোবহানবাগ জামে মসজিদের খতিব শাহ মো. ওয়ালি উল্লাহ। ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো. মাহবুব-এ আলমের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পিস ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মুফতি কাজী মো. ইব্রাহীম।