‘ONWARD & UPWARD’Ñ এই অঙ্গীকারকে ধারণ করে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির অর্ধবার্ষিক ব্যাবসায়িক সম্মেলন গতকাল শনিবার রাজধানীর ফোরটিস ডাউনটাউন রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংক পিএলসির চেয়ারম্যান ডা. আরিফুর রহমান, পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যরা- পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম, পরিচালক ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম নুরুল আলম, এফসিএস, ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ, সিনিয়র ম্যানেজমেন্ট টিম, সম্মানিত ব্রাঞ্চ ম্যানেজারবৃন্দ এবং ব্রাঞ্চ ও হেড অফিসের কর্মকর্তারা। স্বাগত বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ ব্যাংকের আগামী দিনের ব্যাবসায়িক পরিকল্পনা ও কৌশল তুলে ধরেন। তিনি ডিপোজিট সংগ্রহে আরও গতিশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করে চলমান ও নতুন ডিপোজিট ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের আহ্বান জানান। বিদ্যমান ব্যাবসায়িক ঘাটতি দূর করা, লাভজনক প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং প্রতিটি শাখাকে আরও কার্যকর ও ফলপ্রসূ ভূমিকা পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, ব্যাংকে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের কোনো স্থান নেই। আমানতকারীদের আমানত সুরক্ষা করা ব্যাংকের সর্বোচ্চ দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, এই দায়িত্ব সফলভাবে পালনে ব্যাংকের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় ব্যাংকের সম্মানিত স্বতন্ত্র পরিচালকরাÑ সৈয়দ ফরিদুল ইসলাম, মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং এম নুরুল আলম, এফসিএস বক্তব্য প্রদান করেন।

