× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৫:৫৮ এএম

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৫:৫৮ এএম

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। গতকাল শনিবার বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে দলটির নতুন চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

তবে বৈঠকে কী আলোচনা হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি বিএনপি। এরপর বিএনপির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতে আসেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তারেক রহমানের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন তিনি। এদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রায় ঘণ্টা ধরে চলা বৈঠক শেষে বিকেল ৪টার একটু আগে কার্যালয় থেকে বের হয় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনি পর্যবেক্ষক দল।

রূপালী বাংলাদেশ

Link copied!