× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০১:৫০ এএম

বগি রেখে চলে গেল সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০১:৫০ এএম

বগি রেখে চলে গেল সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন

রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন চলন্ত অবস্থায় রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ স্টেশন এলাকার বালুদিয়াড়ে দুই ভাগ হয়ে পড়ে। এতে পেছনের ১১টি বগি রেখে শুধু ইঞ্জিনটি সামনে চলে যায়। ঘটনাটিতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গতাকল শুক্রবার সকাল ৭টা ৫৫ মিনিটে রাজশাহীর সারদাহ স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। বগি রেখে ট্রেন আলাদা হওয়ার পর রাজশাহীর সঙ্গে ঢাকাসহ সারা দেশের রেল চলাচল আধা ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়।

সারদাহ স্টেশন সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ঢাকাগামী আন্তনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার সকাল ৭টা ৪৯ মিনিটে রাজশাহীর সারদাহ স্টেশন ছেড়ে যায়। ৭টা ৫৫ মিনিটে চারঘাট উপজেলার বালুদিয়াড় এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় ট্রেনের বগির কাপলিংক ভেঙে যায়। এতে ট্রেন দুই ভাগে আলাদা হয়ে পড়ে। পেছনের ১১টি বগি রেখে শুধু ইঞ্জিন নিয়ে ট্রেনটি প্রায় দুই কিলোমিটার দূরে চলে আসে। পরে ট্রেনের চালক ও পরিচালক বিষয়টি বুঝতে পেরে পেছনে ফেলে আসা বগির কাছে পুনরায় ফিরে আসেন।

এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী হুড়োহুড়ি করে ট্রেন থেকে লাফিয়ে নামেন। ঘটনাটির পর রাজশাহীর সঙ্গে রেলযোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। আধাঘণ্টাব্যাপী চেষ্টা করে পুনরায় বগিগুলো নিয়ে আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশে রওনা দিলে রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

সারদাহ রেলস্টেশনের মাস্টার ইকবাল করিম জানান, সকাল ৮টা ২৫ মিনিটের সময় আধা ঘণ্টা দেরিতে পুনরায় ১১টি বগি নিয়ে ঢাকার উদ্দেশে আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল ছেড়ে যায়। তবে এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

রূপালী বাংলাদেশ

Link copied!