× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আর্থিক সহায়তা

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৫:৫৫ এএম

আর্থিক সহায়তা

সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলা বিএনপি নেতাদের সুপারিশ ও তদারকিতে সরকারি তহবিল থেকে আর্থিক সহায়তা পেলেন সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের মিলনপুর গ্রামের মৃত সুশীল চন্দ্র বর্মনের ছেলে সুশান্ত চন্দ্র বর্মন। গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা বিএনপির নেতারা ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে চিকিৎসার জন্য দশ হাজার টাকার চেক সুশান্ত চন্দ্র বর্মনের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়। তিনি বলেন, জেলা সমাজসেবা কার্যালয়ে আহত ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে পায়ের চিকিৎসার জন্য সুপারিশ করব, যাতে তিনি সরকারি আর্থিক সহায়তায় চিকিৎসার ব্যয়ভার বহন করতে  পারেন। পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি আহত সুশান্ত চন্দ্র বর্মন ৯ মাস আগে জীবিকা নির্বাহের উদ্দেশ্যে কুমিল্লার গৌরীপুরে গিয়েছিলেন কাজের জন্য। একটি ইটবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তার ওপর উঠে গেলে তার একটি পা ভেঙে যায়। পরে বেসরকারি একটি ক্লিনিকে নিজ খরচে পায়ের অপারেশন করে বাড়িতে চলে আসেন।

রূপালী বাংলাদেশ

Link copied!