× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফিলিং স্টেশনকে জরিমানা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০২:১১ এএম

ফিলিং স্টেশনকে জরিমানা

নাটোরের বড়াইগ্রামে তেল সংকটের মধ্যে গোপনে পেট্রোল বিক্রির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে তেল সংকটকে কেন্দ্র করে ক্ষুব্ধ মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষ সড়ক অবরোধ করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় তেল না পেয়ে বিক্ষুব্ধ জনতা সড়কে অবস্থান নিলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করেন। পরবর্তী তদন্তে উপজেলা প্রশাসন জানতে পারে, সংশ্লিষ্ট ফিলিং স্টেশন নিয়ম অমান্য করে গভীর রাতে উপজেলা প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারকে না জানিয়ে গোপনে প্রায় ২ হাজার ৬০০ লিটার পেট্রোল বিক্রি করেছে। অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!