খুলনার কয়রায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসক মিস হুরে জান্নাতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মো. আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কার্যক্রম ও প্রশাসনিক গতিশীলতা নিয়ে কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। মতবিনিময় শেষে তিনি উপজেলা ভূমি অফিস ও সদর ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করেন। এ ছাড়া জেলা প্রশাসক পানিতে ডুবে মৃত দুই ব্যক্তির পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ এবং মুন্ডা ও মাহাতো সম্প্রদায়ের মানুষের মাঝে ফুড প্যাক বিতরণ করেন। অনুষ্ঠানে উপজেলার সব পর্যায়ের প্রধান কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের এই সফর স্থানীয় প্রশাসনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন