× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

প্রেমিকার সঙ্গে অভিমানে ৪৫০ ফুট উঁচু বিদ্যুৎ টাওয়ারে যুবক

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৭:০১ এএম

প্রেমিকার সঙ্গে অভিমানে ৪৫০  ফুট উঁচু বিদ্যুৎ টাওয়ারে যুবক

মাদারীপুরের শিবচরে প্রেমিকার সঙ্গে মনোমালিন্যের জেরে ৪৫০ ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ারে উঠে অবস্থান নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন এক যুবক। প্রায় ছয় ঘণ্টার নাটকীয় প্রচেষ্টার পর ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা তাকে জীবিত উদ্ধার করেন।

গত রোববার বিকেল ৩টার দিকে শিবচর পৌরসভার ডিসি রোড এলাকার বাসিন্দা হাসান শেখ চর-কাকইর দফাদার কান্দি নদীর পাড়ে অবস্থিত একটি উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়েন। পরে রাত ১০টার দিকে তাকে নিরাপদে নিচে নামানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমিকার সঙ্গে অভিমান ও সম্পর্কের টানাপোড়েনের কারণে তিনি এমন ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেন। টাওয়ারে ওঠার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিচে না নামার কথা জানান এবং দাবি করেন, প্রেমিকা যোগাযোগ না করা পর্যন্ত তিনি অবস্থান করবেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। টাওয়ারের নিচে শত শত মানুষ ভিড় করেন। অনেকেই উদ্বেগ প্রকাশ করেন এবং তাকে নিরাপদে নামিয়ে আনার আহ্বান জানান।

খবর পেয়ে শিবচর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় ধরে বোঝানো ও কৌশল প্রয়োগের পর রাত ১০টার দিকে তাকে নিরাপদে নিচে নামানো সম্ভব হয়।

শিবচর ফায়ার সার্ভিসের ইনচার্জ তপন কুমার ঘোষ জানান, যুবকটি আবেগপ্রবণ অবস্থায় ছিলেন। ধৈর্য ও সতর্কতার সঙ্গে কাজ করে তাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের মতে, এমন ঘটনা তরুণদের আবেগপ্রবণ সিদ্ধান্তের একটি উদাহরণ, যা সচেতনতার প্রয়োজনীয়তাও তুলে ধরে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!