নাটোরের সিংড়ায় গভীর রাতে এক বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা লুট করেছে ডাকাতদল। গত শুক্রবার রাত ২টার দিকে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের তারাপুর গ্রামের আলম প্রামাণিকের বাড়িতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার জানায়, অজ্ঞাতনামা একদল ডাকাত প্রাচীর টপকে বাড়ির ভেতরে ঢোকে। পরে ঘরে থাকা পুত্রবধূ শ্রাবণী বেগমকে অস্ত্রের মুখে জিম্মি ও ভয়ভীতি দেখিয়ে ওয়্যারড্রবে রাখা ১২ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট করে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন