× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৪:৩৯ এএম

দায়িত্ব নিলেন ডিএমপির নতুন কমিশনার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৪:৩৯ এএম

দায়িত্ব নিলেন ডিএমপির  নতুন কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দীন। গতকাল সোমবার সকালে তিনি দায়িত্ব গ্রহণ করেন। ডিএমপি মিডিয়া সেন্টারের উপপুলিশ কমিশনার এনএম নাসির উদ্দীন এ তথ্য জানান।

জানা গেছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেয় সরকার।

গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে সরকারি চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। গত বৃহস্পতিবার ছিল তার শেষ কর্মদিবস। ওইদিন রাতে তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

গত ২৬ মার্চ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পান অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার। পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে বলা হয়েছিল, নতুন কমিশনার যোগদান না করা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। গত ২৫ ফেব্রুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন ডিএমপির সেই সময়ের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

রূপালী বাংলাদেশ

Link copied!