× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রঙের মানুষ প্রতিবেদক

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৬:২৫ এএম

এক নাটকে চার প্রজন্ম

রঙের মানুষ প্রতিবেদক

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৬:২৫ এএম

এক নাটকে চার প্রজন্ম

চার প্রজন্মের কয়েকজন অভিনয়শিল্পীদের নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ টেলিফিল্ম ‘জোহরা বেগমের ইচ্ছাপত্র’। এতে একসঙ্গে পর্দায় দেখা যাবে ফেরদৌসী মজুমদার, মামুনুর রশীদ, আফজাল হোসেন, তৌকীর আহমেদ, দীপা খন্দকার, রওনক হাসান, জাকিয়া বারী মমদের।

তৌকীর আহমেদের গল্প ও চিত্রনাট্যে ‘জোহরা বেগমের ইচ্ছাপত্র’ টেলিফিল্মের কেন্দ্রে রয়েছেন জোহরা বেগম, যিনি এক সময়কার খ্যাতিমান অভিনেত্রী, জীবনের শেষ অধ্যায়ে এসে দাঁড়িয়েছেন নিজের মূল্যবোধ ও বাস্তবতার দ্বন্দ্বের মুখোমুখি। এই চরিত্রে রূপদান করেছেন ফেরদৌসী মজুমদার। জোহরা বেগমের বড় ছেলের চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। টেলিফিল্মটি নিয়ে এই অভিনেতা বলেন, ‘আমার ৫০ বছর হয়েছে। এখন অভিনয়ের জন্য যখন কেউ কিছু বলে তখন ভেতর থেকে একটা তাগিদ অনুভব করি। আমার বিষয়টা হচ্ছে প্যাশন। যদি কাজটি করি তাহলে নিজের ভিতরে এক ধরনের সন্তুষ্টি, আগ্রহ, উত্তেজনা নিয়ে। সেই তাগিদা থেকে একদিন মনে হলো ফেরদৌসী মজুমদার, মামুনুর রশীদ উনাদের নিয়ে একটা কাজ হওয়া প্রয়োজন। উনাদের নিয়ে কাজ করা মানে একটা সময়কে ফেরানো, ওই সময়ের আনন্দটা ফেরানো। এই কাজটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বিভিন্ন প্রজন্মের শিল্পীদের একসঙ্গে কাজ করা। কয়েকটা জেনারেশন একটা নাটকে আছে এটা খুব উপভোগ করেছি।’ টেলিফিল্মের ছোট ছেলে ও ছেলের স্ত্রীর ভূমিকায় আছেন তৌকীর আহমেদ ও জাকিয়া বারী মম। অন্যদিকে, মেয়ে ও জামাতার চরিত্রে দীপা খন্দকার ও রওনক হাসান। এ ছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন মামুনুর রশীদ। সম্প্রতি ঢাকার উত্তরা ও গুলশানের বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে টেলিফিল্মের দৃশ্যধারণ। এটি নির্মাণ করেছেন আরিফ খান। ‘জোহরা বেগমের ইচ্ছাপত্র’ প্রচার হবে চ্যানেল আইয়ে।

রূপালী বাংলাদেশ

Link copied!