× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৭:২৭ এএম

বগুড়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৭:২৭ এএম

বগুড়ায় জাতীয় আইনগত  সহায়তা দিবস উদযাপন

বগুড়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর এবং জেলা লিগ্যাল এইড কমিটি নেতৃত্ব দেয়।

গতকাল মঙ্গলবার সকালে সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. শাহজাহান কবির ফেস্টুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। পরে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিচারক, আইনজীবী, প্রশাসনের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, কোর্ট স্টাফসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‌্যালি শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড অফিসার মো. আবু কাহার। এতে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির। অনুষ্ঠানে বিচার বিভাগ, প্রশাসন ও আইনজীবী সমাজের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুযায়ী সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান হলেও আর্থিক অসচ্ছলতার কারণে অনেকেই ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। লিগ্যাল এইড কার্যক্রম সেই বৈষম্য দূর করে দরিদ্র ও অসহায় মানুষের জন্য আইনি সহায়তা নিশ্চিত করছে।

সভাপতির বক্তব্যে মো. শাহজাহান কবির বলেন, দেশে আইনগত সহায়তা কার্যক্রম এখন একটি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এবং দরিদ্র জনগোষ্ঠীর আইনি সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি এই কার্যক্রমকে আরও জনমুখী করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

জেলা লিগ্যাল এইড কমিটির তথ্য মতে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ২৭ এপ্রিল পর্যন্ত জেলায় ১ হাজার ৪৫৩ জনকে আইনগত সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে নারী ৭৭৯ জন এবং পুরুষ ৬৭৪ জন। একই সময়ে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ১ হাজার ৩৮২টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এ ছাড়া দেনমোহর, ভরণপোষণ ও ক্ষতিপূরণ বাবদ মোট ২ কোটি ৬৭ লাখ ৯৬ হাজার ১০০ টাকা আদায় করে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!