× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঈদ সামগ্রী বিতরণ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০৬:৩১ এএম

ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রবাসী ও স্থানীয় তরুণদের সহযোগিতায় অসহায় এবং দরিদ্র মানুষের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ২৭ পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায়  উপজেলার বীর কামটখালী গ্রামে মানবকল্যাণ ফাউন্ডেশন কার্যালয়ে ঈদ উপহার বিতরণ করা হয়। এই কর্মসূচির আওতায় ২৭টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল পোলাওয়ের চাল, তেল, ডাল, পেঁয়াজ, সেমাই ও চিনি। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ও  ফাউন্ডেশনের উপদেষ্টা সহকারী অধ্যাপক মোহাম্মদ আমিনুল হক বুলবুল, সমাজসেবক মো. রোকন উদ্দিন, ফাউন্ডেশনের উপদেষ্টা মো. জুয়েল মিয়া, সদস্য মো. রিয়াদ প্রমুখ।

রূপালী বাংলাদেশ

Link copied!