× UCB Sticker Card
শনিবার, ০৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৬:৪০ এএম

তিনটি প্রাণের নিথর দেহ উত্তর খুঁজছে জনপদ

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৬:৪০ এএম

তিনটি প্রাণের নিথর দেহ  উত্তর খুঁজছে জনপদ

বরগুনার জেলা পরিষদ ডাকবাংলো থেকে এক নারী ও তার দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধারের ঘটনায় জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার একদিন পর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সনাতনি হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষরা।

গত বুধবার বরগুনা জেনারেল হাসপাতালের মর্গের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিভিন্ন বয়সি নারী-পুরুষ এতে অংশ নেন। পরে তারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বরগুনা প্রেসক্লাব চত্বরে সমাবেশ করেন। ময়নাতদন্ত শেষে মরদেহ নিয়ে মিছিলকারীরা সমাবেশে যোগ দেন।

সমাবেশে বক্তারা বলেন, জেলা পরিষদ ডাকবাংলোতে মা ও দুই শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

বিক্ষোভকারীরা বলেন, এ ধরনের মর্মান্তিক ঘটনায় জনমনে গভীর উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে জনগণের সামনে তুলে ধরতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। একই সঙ্গে দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন।

উল্লেখ্য, মঙ্গলবার বরগুনার জেলা পরিষদ ডাকবাংলোর তৃতীয় তলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নারী ইতিরানী ডাকবাংলোর খ-কালীন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। একটি কক্ষ থেকে তার ও ছোট শিশুর মরদেহ এবং পাশের আরেকটি কক্ষ থেকে ১২ বছর বয়সি কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর থেকেই এলাকাজুড়ে শোক ও ক্ষোভ বিরাজ করছে। রহস্যজনক এই মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা আলোচনা চলছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলীম বলেন, মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ভিসেরা রিপোর্ট পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মা ও দুই শিশুর মৃত্যুর প্রকৃত কারণ জানতে এখন তদন্তের অগ্রগতি ও ভিসেরা রিপোর্টের অপেক্ষায় রয়েছে বরগুনাবাসী।

 

রূপালী বাংলাদেশ

Link copied!