× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের অভিযান

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৬:০৩ এএম

খাল দখলমুক্ত করতে পানি  উন্নয়ন বোর্ডের অভিযান

অবৈধ দখলে থাকা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীন রূপগঞ্জের ১৩ কিলোমিটার খাল উদ্ধারে অভিযান শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে রূপগঞ্জের বরপা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের প্রথম দিনে বরপা এলাকার মজুমদার গ্রুপ, এএসবিআরএম স্টিল মিলসসহ স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দখলে থাকা খালের বেশ কিছু অংশ উদ্ধার করা হয়।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুভ আহমেদ জানান, দীর্ঘদিন ধরে রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের নির্মিত ১৩ কিলোমিটার খালের মধ্যে প্রায় ৭ কিলোমিটার অংশ ১২টি বড় শিল্পপ্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যক্তি অবৈধভাবে দখল করে রেখেছে। ফলে বর্ষা মৌসুমে রূপগঞ্জের অন্তত ২০টি গ্রামের প্রায় ৩০ হাজার পরিবার জলাবদ্ধতার শিকার হয়। তিনি আরও জানান, সারাদেশে দখল হওয়া খাল পুনরুদ্ধারে সরকারের নির্দেশনার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। খাল পুরোপুরি দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ দখলের কারণে খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। এতে বর্ষা মৌসুমে আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। সরকারি নির্দেশনা অনুযায়ী অবৈধ দখল উচ্ছেদ করে খাল পুনরুদ্ধারে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। খাল সম্পূর্ণ দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। অভিযান চলাকালে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তা এবং বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!