× UCB Sticker Card
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিতর্ক প্রতিযোগিতা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৬:১৫ এএম

বিতর্ক প্রতিযোগিতা

‘দুর্নীতিকে না বলুন, সততার জীবন গড়ুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে তিন দিনব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় কালাই উপজেলা অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আরা এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কালাইয়ের আয়োজনে ১৫, ১৬ ও ১৭ জুন তিন দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টায় প্রতিযোগিতা শুরু হয়। আয়োজক সূত্রে জানা গেছে, ১৫ জুন প্রথম রাউন্ড, ১৬ জুন সেমিফাইনাল এবং ১৭ জুন ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবারের প্রতিযোগিতায় উপজেলার ১১টি বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!