× UCB Sticker Card
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৬:৩৬ এএম

বেকারিকে জরিমানা

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৬:৩৬ এএম

বেকারিকে জরিমানা

রাজশাহী মহানগরীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) গুণগত মান সনদ ছাড়াই বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রি-বিতরণের অভিযোগে একটি বেকারি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নগরীর সাহেববাজার এলাকার ‘পিওর লাইভ ফুড বেকারি অ্যান্ড পেস্ট্রি’ নামের প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের গুণগত মান সনদ গ্রহণ না করেই দীর্ঘদিন ধরে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বাজারজাত করে আসছিল। এ ছাড়া পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, ওজন, মূল্য এবং প্রতিষ্ঠানের নাম-ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ করা হয়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!