ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

আ.লীগ নেতা গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৩:২৯ এএম

বগুড়ার ধুনটে মশাল মিছিল ও ককটেল হামলার অভিযোগে করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আব্দুল লতিফ (৬০) নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে গোসাইবাড়ী সাতমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল লতিফ উপজেলার পূর্ব গুয়াডহরী গ্রামের কছিম উদ্দিনের ছেলে এবং গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। পুলিশ জানায়, ২০২৫ সালের ৩০ নভেম্বর রাতে ধুনটে মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির ঘটনায় ছাত্রদল নেতা রাজু আহম্মেদ বাদী হয়ে থানায় মামলা করেন। ওই নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।