ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

শ্রমিকদের অধিকার আদায়ের আহ্বান

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৩:৪১ এএম

সাটুরিয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দরগ্রাম ইসলামিয়া মাদ্রাসার হলরুমে এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মোহাম্মদ আবু তাহের। প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। প্রধান আলোচক জেলা উপদেষ্টা মাওলানা কামরুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি কবির আহমদ। সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা সেক্রেটারি আবুল হাশেম মোল্লা, উপজেলা প্রধান উপদেষ্টা আবু সাঈদ বিএসসি, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, কৃষি বিভাগ সভাপতি ইয়াহিয়া খান, সেক্রেটারি কৃষিবিদ শিকদার শামীম আলমামুন প্রমুখ। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।