× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৪:১৯ পিএম

জামালপুরে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৪:১৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা জামালপুরে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে শহরের ফৌজদারি মোড় এলাকায় এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার পরে মরহুমের রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

গায়েবানা জানাজায় ছাত্র-জনতা সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন। জানাজায় ইমামতি করেন জুলাই আন্দোলনের আহত যোদ্ধা মো. মুয়াজ।

জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ‘শহীদ শরীফ ওসমান হাদী শুধু একটি নাম নয়, তিনি প্রতিবাদ ও ন্যায়ের প্রতীক। অন্যায়ের সামনে মাথা নত না করা একজন সাহসী মানুষ ছিলেন ওসমান হাদী।’

বক্তারা আরও বলেন, ‘সত্য ও ন্যায়ের পথে কীভাবে একা লড়াই করতে হয়, হাদী তা আমাদের শিখিয়েছেন। তার আদর্শ ও সংগ্রাম তরুণ সমাজের জন্য দীর্ঘদিন অনুপ্রেরণা হয়ে থাকবে।’

এ সময় উপস্থিত বক্তারা শহীদ ওসমান হাদীর আত্মার মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেন এবং একই সঙ্গে তাঁর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

Link copied!