× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৪:৫৫ পিএম

বিজিবির অভিযানে ৫ হাজার মিটার ভারতীয় কাপড় জব্দ

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৪:৫৫ পিএম

জব্দকৃৃত ভারতীয় কাপড়। ছবি- রূপালী বাংলাদেশ

জব্দকৃৃত ভারতীয় কাপড়। ছবি- রূপালী বাংলাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জে অভিযান চালিয়ে ৫ হাজার ১৪১ মিটার ভারতীয় থান কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার ভারত সীমান্তবর্তী ঝাউডাংগা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী-ঢাকা সড়কের ঝাউডাংগা এলাকায় অভিযান চালায় বিজিবির ঝাউডাংগা বিওপির সদস্যরা। এ সময় রৌমারী থেকে ঢাকাগামী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ৪৭ রোল (৫ হাজার ১৪১ মিটির) ভারতীয় কাপড় জব্দ করা হয়।

বিজিবি সূত্র আরও জানায়, জব্দকৃত কাপড়গুলো অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, রৌমারীর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ম্যানেজার মো. কুদ্দুস বিশ্বাসের মাধ্যমে কাপড়গুলো এন্ট্রি করা হয়। পরে সেগুলো শেরপুর হয়ে রাজধানী ঢাকায় নেওয়ার পরিকল্পনা ছিল।

ঝাউডাংগা বিওপির সামনে পৌঁছালে বিজিবির টহল দল পিকআপ ভ্যানটিকে সন্দেহজনক মনে করে থামিয়ে তল্লাশি চালায় এবং অবৈধ পণ্যগুলো জব্দ করে।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম। তার উপস্থিতিতে জব্দকৃত ভারতীয় থান কাপড়গুলো আনুষ্ঠানিকভাবে জব্দ করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম বলেন, ‘জব্দকৃত ভারতীয় পণ্যগুলো বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। পরবর্তীতে কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে এসব পণ্যের নিলাম আহ্বান করা হবে।’

Link copied!