× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৩:০৬ পিএম

সীমান্তে দেশি অস্ত্রসহ সাবেক শিবির নেতা আটক

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৩:০৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে দেশি অস্ত্রসহ আতিক হাসান (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে মামলা দায়েরের পর তাকে পাটগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।

এর আগে ভোরে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধীন পঁয়ষট্টিবাড়ী বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

জানা যায়, আটক আতিক হাসান পাটগ্রামের সীমান্তপাড়া এলাকার বজলার রহমানের ছেলে। তিনি পাটগ্রাম থানা পশ্চিম শাখা ছাত্রশিবিরের বহিষ্কৃত সাবেক সভাপতি।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের মেইন পিলারের বাংলাদেশের অভ্যন্তরে আউলিয়ার হাট এলাকায় সন্দেহভাজন কয়েকজনকে দেখে অভিযান চালানো হয়। এ সময় আতিক হাসানকে আটক করা সম্ভব হলেও তার সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে যায়।

আটক আতিকের কাছ থেকে একটি দেশি ধারালো ছুরি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। অভিযান চলাকালীন পালিয়ে যাওয়া দুই ব্যক্তি হলেন জুলফিকার আলী ও রহিদুল।

বিজিবি জানিয়েছে, তাদের পূর্ণাঙ্গ ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা জানিয়েছেন, আতিক হাসান শ্রীরামপুর সীমান্ত দিয়ে ভারতে চোরাচালান করতে গিয়ে বিজিবির হাতে ধরা পড়েন।

আতিক হাসানের রাজনৈতিক পরিচয় সম্পর্কে পাটগ্রাম পৌর শাখার আমির সোহেল রানা বলেন, আতিক হাসান একসময় ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০২২ সালে তাকে পাটগ্রাম পশ্চিম শাখা ছাত্রশিবিরের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়। বর্তমানে সংগঠনের সঙ্গে তার কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।

পাটগ্রাম থানার ওসি নাজমুল হক জানান, বিজিবি আতিক হাসানের বিরুদ্ধে মামলা করে থানায় হস্তান্তর করেছে। তাকে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!