× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০২:৩১ পিএম

রাজশাহীতে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০২:৩১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

রাজশাহীতে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫। জেলার তানোর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি কাঠের হাতলযুক্ত বিদেশি পিস্তল, দুটি সিলভার রঙের খালি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড পিস্তলের গুলি, ১২টি শটগানের গুলি, চারটি পাইপগান, ছয়টি চিকন পাইপসহ অস্ত্রের বিভিন্ন খুচরা যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

রোববার (২৮ ডিসেম্বর) রাত ১২টা ৩০ মিনিটে তানোর উপজেলার চুনিয়াপাড়া গ্রামে অভিযান শুরু হয়ে রাত দেড়টার দিকে তা শেষ হয়।

র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে উল্লেখিত এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় এন্তাজ আলীর বসতবাড়ির পশ্চিম পাশে গরু রাখার গোয়ালঘরের পেছনে রান্নার লাকড়ির নিচে, একই এলাকার আব্দুস সোবাহানের বসতবাড়ির উত্তর পাশে খড়ির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

বাড়ির মালিকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উদ্ধারকৃত পিস্তল ও গুলির বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য মালামাল জিডিমূলে রাজশাহী জেলার তানোর থানায় হস্তান্তর করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!