× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৩:৪৩ পিএম

হাসপাতালের পথ বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৩:৪৩ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নৌপথে আসা রোগীদের ওঠানামার একমাত্র কার্যকর ঘাটটি ভেঙে সেখানে নতুন পাবলিক টয়লেট নির্মাণ করায় রোগী ও স্বজনরা চরম ভোগান্তিতে পড়েছেন। ঘাটলার মাত্র ২০ ফুট দূরে একটি টয়লেট থাকা সত্ত্বেও পরিকল্পনাহীনভাবে নতুন টয়লেট নির্মাণের কারণে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়রা অভিযোগ করেন, এডিপি প্রকল্পের আওতায় বাজার উন্নয়নের নামে প্রায় ৯-১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত টয়লেটটি ব্যবহারেও কার্যকর নয়।

বর্ষা মৌসুম ও নদীপথনির্ভর এলাকার মানুষের জন্য দীর্ঘদিন ধরে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ঘাটলাটি উচ্ছেদ করায় রোগীদের দুর্ভোগ নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।

সুত্র জানায়, হাসপাতালের খালের পাশে অবস্থিত ওই ঘাটলা ব্যবহার করে ঝালকাঠি, কাউখালী, বানারীপাড়া, নাজিরপুরসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে নৌপথে আসা রোগীরা সরাসরি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে পারতেন। বিশেষ করে বর্ষা মৌসুমে এটি ছিল নদীকেন্দ্রিক এলাকার মানুষের একমাত্র ভরসা।

কয়েক মাস আগে ঘাটটি আটকে তার সামনেই পাবলিক টয়লেট নির্মাণ করা হয়। নির্মাণকাজের তত্ত্বাবধানে ছিলেন জগন্নাথকাঠি বাজার কমিটির কিছু নেতৃবৃন্দ। অভিযোগ রয়েছে, ঘাটলার কোনো বিকল্প ব্যবস্থা না রেখেই নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে।

স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন বলেন, নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে নদীপথে বিপুল সংখ্যক রোগী আসে। অতি গুরুত্বপূর্ণ ওই ঘাটলা নষ্ট করে পাশেই টয়লেট নির্মাণ করা চরম নির্বুদ্ধিতার প্রমাণ। দ্রুত সেখানে কার্যকর একটি ঘাটলা নির্মাণ করা জরুরি।

বাজারের ব্যবসায়ী সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে এলডিপির বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় পিরোজপুরে ১০টি মার্কেট নির্মাণের কাজ পেয়েছে মেসার্স কহিনুর এন্টারপ্রাইজ।

এর মধ্যে স্বরূপকাঠি পৌর কাঁচাবাজার উন্নয়নের ‘ভেজা মার্কেট’ ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ১ কোটি ১০ লাখ টাকা, যার প্রায় ১০ লাখ টাকা খরচ হয়েছে ওই টয়লেট নির্মাণে।

বাজার কমিটির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ বলেন, জগন্নাথকাঠি বাজারের পূর্বপাশের পুরোনো ঘাটলাটি নৌপথে আসা রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমরা সরেজমিন গিয়ে পুরোনো টয়লেটের পাশেই নতুন টয়লেট নির্মাণের অনুরোধ করেছিলাম।

কেন গুরুত্বপূর্ণ ঘাটলাটি আটকে সামনে নতুন টয়লেট নির্মাণ করা হলো, তা আমাদের বোধগম্য নয়। ঘাটলাটি পুনর্নির্মাণ অত্যন্ত জরুরি। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘাটলাটি পুনঃস্থাপন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!