× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৭:০২ পিএম

বিদেশি পিস্তলসহ দুই বিএনপি নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৭:০২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদেশি পিস্তলসহ দুই বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার দিবাগত রাতে পৌর শহরের রাঘাইচটী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে উপপরিদর্শক (এসআই) সাইদুল করিম বাদী হয়ে গফরগাঁও থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করেন। মামলার পর আদালতের নির্দেশে দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আজিম উদ্দিন আজিম ও বিএনপি নেতা চমন মন্ডল।

গফরগাঁও থানার ওসি আতিকুর রহমান দৈনিক রূপালী বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও গফরগাঁও থানা পুলিশের যৌথ দল পৌর শহরের রাঘাইচটী বউবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় বিএনপি নেতা আজিম উদ্দিনের বাসা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিনসহ তিন রাউন্ড তাজা গুলি, দুটি কার্তুজ, ১৫ পিস ইয়াবা ও তিন গ্রাম হেরোইন জব্দ করা হয়।

গফরগাঁও থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, ‘গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিনসহ তিন রাউন্ড তাজা গুলি, দুটি কার্তুজ, ১৫ পিস ইয়াবা ও তিন গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।’

Link copied!