× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৪:১৬ পিএম

এনসিপি থেকে বিএনপিতে অর্ধশত নেতাকর্মীর যোগদান

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৪:১৬ পিএম

এনসিপি থেকে বিএনপিতে নেতাকর্মীর যোগদান। ছবি : রূপালী বাংলাদেশ

এনসিপি থেকে বিএনপিতে নেতাকর্মীর যোগদান। ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টির অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই নেতাও যোগদান করেন।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় কেওয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসার বেগম আয়েশা অডিটরিয়ামে কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক ও গাজীপুর-৩ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

এ সময় জাতীয় নাগরিক পার্টির গাজীপুর জেলার সংগঠক আল্পনা আক্তার ছোঁয়া, সদস্য কাইফাত মোড়ল, শরিফুল ইসলাম, ওয়াসিম আকরাম, জাতীয় শ্রমিক শক্তির সংগঠক নাইম মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাদিকুর রহমান, মুক্তা, হাবিবাসহ জাতীয় নাগরিক পার্টি ও দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের ৫৫ নেতাকর্মী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রীপুর উপজেলা শাখার যুগ্ন আহ্বায়ক সাংবাদিক হাফেজ আবদুল আজিজ বিএনপিতে যোগ দেন। 

শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন: কেন্দ্রীয় ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, যুগ্ন আহ্বায়ক অ্যাড. আহসান কবির, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য এসএম মাহফুল হাসান হান্নান, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল হক মোল্লা, শরিফ মাহমুদ সিদ্দিকী, শাহজাহান সজল, বিল্লাল হোসেন, রেজাউল করিম খোকন, গাজীপুর জেলা কৃষকদলের আহ্বায়ক এসএম আবুল কালাম আজাদ, শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল করিম রিফাত, শ্রীপুর পৌর ছাত্রদল সভাপতি মামুন আকন ও সদস্য সচিব আজিজুল হক রাজন প্রমুখ।

রূপালী বাংলাদেশ

Link copied!