× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৪:৫৬ পিএম

আবারও যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৪:৫৬ পিএম

যমুনা সার কারখানা। ছবি- রূপালী বাংলাদেশ

যমুনা সার কারখানা। ছবি- রূপালী বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায় অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় আবারও ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন যমুনা সার কারখানার উপপ্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক।

কারখানা সূত্রে জানা গেছে, ১৯৯০ সালে জামালপুরের সরিষাবাড়ীতে দানাদার ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যে যমুনা সার কারখানা প্রতিষ্ঠা করা হয়। শুরু থেকেই কারখানাটি দৈনিক প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করে আসছিল। তবে গত বছর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কারখানায় উৎপাদন নিরবচ্ছিন্ন রাখার সিদ্ধান্তের কারণে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে যমুনা সার কারখানায় গ্যাসের চাপ কমিয়ে দেয়। এর ফলে অ্যামোনিয়া ও ইউরিয়া সার উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকায় কারখানার শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েন। পরে গত ২৩ ডিসেম্বর পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হলেও যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ৫ জানুয়ারি রাত থেকে আবারও উৎপাদন বন্ধ রয়েছে।

সূত্র আরও জানায়, যমুনা সার কারখানা থেকে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজবাড়ীসহ উত্তরবঙ্গের ১৯ জেলার প্রায় আড়াই হাজার ডিলার ইউরিয়া সার উত্তোলন করে থাকেন। দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকলে কারখানার কমান্ডিং এলাকায় সার সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে যমুনা সার কারখানার উপপ্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ৫ জানুয়ারি রাত থেকে ইউরিয়া সার উৎপাদন বন্ধ রয়েছে। ত্রুটি মেরামতের কাজ চলমান রয়েছে এবং খুব শিগগিরই উৎপাদন পুনরায় শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!