× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ১০:০৭ পিএম

সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল হামিদ আর নেই

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ১০:০৭ পিএম

অ্যাডভোকেট আব্দুল হামিদ। ছবি- সংগৃহীত

অ্যাডভোকেট আব্দুল হামিদ। ছবি- সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর প্রবীণ নেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ তালুকদার আর নেই।

শুক্রবার (৯ জানুয়ারি) তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্র জানায়, মৃত্যুকালে তিনি দলীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তার জানাজার নামাজ শনিবার সকাল ১০টার দিকে উল্লাপাড়া উপজেলার নাইমুড়ী রুয়াপাড়া কবরস্থানে অনুষ্ঠিত হবে। অ্যাডভোকেট আব্দুল হামিদ তালুকদার জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) থেকে ১৯৮৭ সালে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি উল্লাপাড়া উপজেলার সাতটিকরি গ্রামে জন্মগ্রহণ করেন এবং দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কল্যাণে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তার মৃত্যুতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!