× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৪:৪২ পিএম

মাদারীপুর জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষকে বর্ণাঢ্য সংবর্ধনা

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৪:৪২ পিএম

শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় মাদ্রা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমানকে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়। ছবি- রূপালী বাংলাদেশ

শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় মাদ্রা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমানকে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়। ছবি- রূপালী বাংলাদেশ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে মাদারীপুর জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হওয়ায় মাদ্রা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমানকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর ও আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই সম্মাননা জানানো হয়। বিশ্ব শিক্ষক দিবস উদযাপন ও গুণী অধ্যক্ষ নির্বাচন প্রক্রিয়ায় জেলা কার্যালয়ে বিভিন্ন ক্যাটাগরিতে যাচাই-বাছাই শেষে তাকে মাদারীপুর জেলার শ্রেষ্ঠ গুণী অধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়। এই সাফল্য উদযাপনে প্রতিষ্ঠানের প্রভাষক, শিক্ষক-শিক্ষার্থী ও কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমানের দক্ষ নেতৃত্ব, শিক্ষার মানোন্নয়নে নিরলস প্রচেষ্টা ও সুশাসনের ভূয়সী প্রশংসা করে বলেন, তার নেতৃত্বেই প্রতিষ্ঠানটি আজ একটি আদর্শ বিদ্যাপীঠে পরিণত হয়েছে। এই স্বীকৃতি যেমন প্রতিষ্ঠানের জন্য গৌরবের, তেমনি ভবিষ্যতে শিক্ষার মান আরও এগিয়ে নিতে এটি অনুপ্রেরণা জোগাবে। সংবর্ধনার জবাবে অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমান এই প্রাপ্তিকে তার ব্যক্তিগত অর্জন হিসেবে না দেখে সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে উল্লেখ করেন। তিনি আগামী দিনগুলোতেও সততা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মাদ্রা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মো. আব্দুস সালাম, বিশিষ্ট শিক্ষানুরাগী আজগর আলী চোকদার, দাতা সদস্য আনোয়ার হোসেন মোল্লা এবং ম্যানেজিং কমিটির সদস্য আহসান হাবিবসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!