ভিপি নুরুল হক নুরের নির্বাচনি আসন পটুয়াখালী-৩-এর গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।
শনিবার (১৭ জানুয়ারি) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা বিএনপি এবং দশমিনা উপজেলা বিএনপির বর্তমান কমিটি নির্দেশক্রমে বিলুপ্ত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এ বিষয়ে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনকে অবহিত করা হয়েছে।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী–৩ আসনে জোটের প্রার্থীর সঙ্গে সাংগঠনিক সমন্বয় ও নির্বাচনি কার্যক্রমে প্রত্যাশিত ভূমিকা না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বলেন, ‘আমি ফেসবুকে দেখেছি, তবে এখন পর্যন্ত কোনো কাগজ হাতে পাইনি।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন