× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৮:৫৬ পিএম

ম্যাজিস্ট্রেটকে হুমকি, রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউএনওর চিঠি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৮:৫৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বাধা দেওয়া এবং হুমকির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দিয়েছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সরকার। চিঠিটি সংশ্লিষ্ট নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটিকে পাঠানো হয়েছে।

গতকাল শনিবার (১৭ জানুয়ারি) সিনিয়র সিভিল জজ আদালতের সিভিল জজ ও নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির আশরাফুল ইসলামের কাছে চিঠিটি প্রেরণ করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা যায়, গত শনিবার (১৭ জানুয়ারি) সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা অনুমতি ছাড়াই একটি বিশাল প্যান্ডেলে জনসমাবেশ আয়োজন করে নির্বাচনি প্রচারণা চালান। বিষয়টি নির্বাচনি আচরণবিধিমালা ২০২৫-এর ১৮ ধারার সুস্পষ্ট লঙ্ঘন হওয়ায় তাৎক্ষণিকভাবে প্রশাসনের পক্ষ থেকে সমাবেশটি ভেঙে দেওয়া হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুয়েল মিয়া নামের এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান।

আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করা হয়, সমাবেশ চলাকালে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রতি আক্রমণাত্মক আচরণ করেন। তিনি প্রকাশ্যে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, আঙুল উঁচিয়ে হুমকি দেন এবং ইংরেজিতে উসকানিমূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তার সঙ্গে থাকা একাধিক ব্যক্তি একই ধরনের আচরণ করে উপস্থিত জনতাকে উত্তেজিত করেন এবং মব সৃষ্টির চেষ্টা চালান।

একপর্যায়ে তারা বিচারিক কাজে বাধা সৃষ্টি করেন এবং দায়িত্ব পালনরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রকাশ্যে হুমকি দেন, যা নির্বাচনি আচরণবিধির গুরুতর ও সুস্পষ্ট লঙ্ঘন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ছড়িয়ে পড়লে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

প্রশাসন আরও জানায়, এর আগেও গত ১১ জানুয়ারি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রুমিন ফারহানার এক সমর্থক আশিকুর রহমানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছিল।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আদালতের হস্তক্ষেপ কামনা করেছে উপজেলা প্রশাসন।

Link copied!