× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৯:১৯ পিএম

ফেনীতে অর্থ উপদেষ্টা

দেশ পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকুন

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৯:১৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সারা দেশে ১২ ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই সাথে দেশ পরিবর্তনের জন্য গণভোটে ‘হ্যাঁ’ সমর্থন জানানোর আহ্বান জানান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের জেলায় জেলায় ভোটের প্রচারে মানুষকে উদ্বুদ্ধ করতে আমরা যাচ্ছি। এ পর্যন্ত কোথাও ভোট বাতিল করার পরিস্থিতি দেখিনি। এসব গুজব ছড়িয়ে নির্বাচন বানচাল করা যাবে না।’ ১২ ফেব্রুয়ারি সবার সহযোগিতা থাকলে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার চায়, জনদরদি ও যোগ্য মানুষ নেতৃত্বে আসুক, যারা কথায় নয় কাজে নিজেদের প্রমাণ দেবে। তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটি করা যেকোনো সরকারের দায়িত্ব। সে কারণেই সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী জেলা প্রশাসনের আয়োজনে ফেনী পৌরসভা প্রাঙ্গণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে এতে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. নবীনেওয়াজ, সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিমসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজ ও ব্যাপক সাধারণ জনগণ।

রূপালী বাংলাদেশ

Link copied!